মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে প্রায় ২২ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করলো বিজিবি এইচএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে যশোরের চার শিক্ষার্থী। যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইলে ডিবি পুলিশের অভিযানে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেফতার ৪ ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ব্যাংক কর্মকর্তা অপহরণ, মারধর করে পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা আদায়ের অভিযোগ উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা দূর করতে ডুমুরিয়ায় ইজিপিপি কমিটির গুরুত্বপূর্ণ সভা যশোরে সুদে কারবারীর লোহার রডে মাথা ফাটলো যুবকের, থানায় লিখিত অভিযোগ যশোরে ৯০ বোতল উইনসিরেক্সসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মণিরামপুর রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন আবু রায়হান যশোর সীমান্তে প্রায় ২৭ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করলো বিজিবি

যশোর সীমান্তে প্রায় ২২ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করলো বিজিবি

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২ নভেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

অভিযানে ভারতীয় ১২৭টি শাড়ী, ৩টি থ্রি-পিস, ২টি টু-পিস, ৭২টি কম্বল, ৩৫টি চাদর, ৩ কেজি জিরা, ১৬ প্যাকেট ফুসকা, ৩.৫ কেজি কিসমিস, ৬ প্যাকেট সনপাপড়ি, ২৪টি চকলেট, ৩ প্যাকেট আমসত্ত্ব ও ১৫৩৯টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ৯০ হাজার ৪০০ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews