সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইলে ডিবি পুলিশের অভিযানে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেফতার ৪ ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ব্যাংক কর্মকর্তা অপহরণ, মারধর করে পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা আদায়ের অভিযোগ উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা দূর করতে ডুমুরিয়ায় ইজিপিপি কমিটির গুরুত্বপূর্ণ সভা যশোরে সুদে কারবারীর লোহার রডে মাথা ফাটলো যুবকের, থানায় লিখিত অভিযোগ যশোরে ৯০ বোতল উইনসিরেক্সসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মণিরামপুর রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন আবু রায়হান যশোর সীমান্তে প্রায় ২৭ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করলো বিজিবি জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত যশোরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

যশোরে সুদে কারবারীর লোহার রডে মাথা ফাটলো যুবকের, থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, যশোর।।যশোরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত যুবক চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের সাদ্দাম হোসেন (৩৩)।

লিখিত অভিযোগে সাদ্দাম হোসেন উল্লেখ করেন, একই এলাকার অভিযুক্ত ওমর ফারুকের কাছ থেকে তিনি কিছু টাকা সুদে গ্রহণ করেছিলেন। আর্থিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে সেই টাকা পরিশোধ করতে না পারায় তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাউড়িয়া বাজারে মফিজুর স্টোরের সামনে অবস্থানকালে ফারুক পূর্বশত্রুতার জেরে তাঁর ওপর হামলা করেন।

অভিযোগে বলা হয়, এ সময় ফারুক লোহার রড দিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় রক্তাক্ত জখম হয়। মাটিতে পড়ে যাওয়ার পরও তাঁকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্ত তাঁকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সাদ্দামকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি কিছুটা সুস্থ হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

সাদ্দামের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আরও হামলা ও প্রাণনাশের হুমকির শিকার হতে পারেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগের বিষয়ে সাজিয়ালী ফাঁড়ির টুআইসি নিয়ামুল জানায়, তদন্তে গিয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। দুজনকে ডাকা হয়েছিল। স্থানীয়ভাবে মীমাংসার কথা জানিয়েছে। মীমাংসা না হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews