সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ব্যাংক কর্মকর্তা অপহরণ, মারধর করে পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা আদায়ের অভিযোগ উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা দূর করতে ডুমুরিয়ায় ইজিপিপি কমিটির গুরুত্বপূর্ণ সভা যশোরে সুদে কারবারীর লোহার রডে মাথা ফাটলো যুবকের, থানায় লিখিত অভিযোগ যশোরে ৯০ বোতল উইনসিরেক্সসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মণিরামপুর রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন আবু রায়হান যশোর সীমান্তে প্রায় ২৭ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করলো বিজিবি জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত যশোরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান মধুমতির ঢেউয়ে ঢেউয়ে নৌকার লড়াই, দর্শকের উল্লাসে মুখর দুই পাড় নক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

যশোর সীমান্তে প্রায় ২৭ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করলো বিজিবি

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, মাসিলা ও হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

অভিযানে ভারতীয় ১০৯ বোতল এসকাফ সিরাপ (নেশা জাতীয়), ১৪০টি শাড়ী, ৮৯টি কম্বল, ৭০টি চাদর, ৪৫টি জিন্স প্যান্ট, ০.৫ কেজি জিরা, ২৮ প্যাকেট ফুসকা, ৫ কেজি কিসমিস, ৪৩ প্যাকেট কীটনাশক, ১৩৫টি চকলেট ও ১১১৬টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews