সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ব্যাংক কর্মকর্তা অপহরণ, মারধর করে পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা আদায়ের অভিযোগ উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা দূর করতে ডুমুরিয়ায় ইজিপিপি কমিটির গুরুত্বপূর্ণ সভা যশোরে সুদে কারবারীর লোহার রডে মাথা ফাটলো যুবকের, থানায় লিখিত অভিযোগ যশোরে ৯০ বোতল উইনসিরেক্সসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মণিরামপুর রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন আবু রায়হান যশোর সীমান্তে প্রায় ২৭ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করলো বিজিবি জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত যশোরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান মধুমতির ঢেউয়ে ঢেউয়ে নৌকার লড়াই, দর্শকের উল্লাসে মুখর দুই পাড় নক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: আজ ১ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১১টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জনাব আশেক হাসান মহোদয়ের সভাপতিত্বে জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (সাধারণ শাখা) জনাব সালাউদ্দিন মহোদয়।
সভায় শুরুতেই যশোর জেলায় কর্মরত বিভিন্ন এনজিওর কার্যক্রম ও সার্বিক তথ্য উপস্থাপন করেন জেলা এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন। এরপর ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন পর্বে নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন জনাব ঈশান বিশ্বাস, নির্বাহী পরিচালক, নেটিভ ইভানজেলিক্যাল সিস্টারস ট্রাস্ট (NEST)।
পরবর্তীতে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে যশোর জেলায় কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা তাঁদের মতামত, অভিজ্ঞতা ও প্রস্তাবনা তুলে ধরেন। পাশাপাশি সরকারি উন্নয়ন কার্যক্রমের সঙ্গে এনজিওগুলোর চলমান কার্যক্রমের সমন্বয় ও সামঞ্জস্য নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। জেলা ও জাতীয় পর্যায়ে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রমগুলো বাস্তবায়নে এনজিওগুলোর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও দুটি বিশেষ মুহূর্ত ছিল। জেলা এনজিও সমন্বয় সেলের পক্ষ থেকে সহকারী কমিশনার জনাব সালাউদ্দিন মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া নির্বাহী পরিচালক, সোসাইটি, জনাবা মোছাম্মৎ মনোয়ারা বেগম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করায় যশোর জেলার এনজিও প্রতিনিধিদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
সভায় সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে যশোর জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews