রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার সাতক্ষীরার দেবহাটায় ৩৪৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডাকাতি অভিযোগ ভাঙ্গা সরকারি মডেল পাইলট স্কুলের শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন যবিপ্রবির সংলগ্ন রাস্তায় পাশে উচ্ছিষ্ট ফেলছেন দোকানিরা, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী-পথচারী ব্রিটিশবিরোধী থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন: আমৃত্যু লড়াকু কমরেড কামাখ্যা প্রসাদ রায় চৌধুরী বাঘারপাড়ায় শপিং ব্যাগে মোড়ানো দুটি ককটেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য চাড়াভিটায় স্বর্ণের দোকানে চুরি ৮ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটের অভিযোগ। নিজামপুরে বিএনপি নেতা মিজানুর রহমানের সমর্থনে সমাবেশ ও সংবাদ সম্মেলন অনলাইন জুয়ায় আসক্ত স্বামীকে নিষেধ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ

নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডাকাতি অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:নড়াইলে স্বর্ণালংকার, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডাকাতি অভিযোগ। নড়াইল সদর পৌরসভায় একটি বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১ নভেম্বর) ভোররাতে পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় ইঞ্জিনিয়ার মানিক কুমার বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোররাতে ভাদুলীডাঙ্গা এলাকার মৃত সুধীর কুমার বিশ্বাসের ছেলে মানিক কুমার বিশ্বাসের বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ৬-৭ জনের একটি ডাকাত দল। তারা বাড়ির সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে পুরো বাড়িতে লুটপাট চালায়। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকাসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
মানিক কুমার বিশ্বাসের বড় ভাই ও বাড়ির মালিক সমর কুমার বিশ্বাস বলেন, ভোররাতে ডাকাত দল গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাদের জিম্মি করে। পরে তারা ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণ, নগদ এক লাখ টাকা, ক্যামেরা ও মূল্যবান জিনিসপত্রসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মানিক কুমার বিশ্বাসের মেয়ের জামাই রূপক সেন বলেন, বিভিন্ন জেলায় থাকা পরিবারের সদস্যরা দুর্গাপূজা উপলক্ষে এ বাড়িতে একত্রিত হয়েছিলেন। উৎসবে ব্যবহারের জন্য সবার কাছেই সোনার গয়না ও মূল্যবান জিনিসপত্র ছিল। ডাকাতরা বাড়ির সব কক্ষ থেকে সেসব নিয়ে গেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews