রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার সাতক্ষীরার দেবহাটায় ৩৪৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডাকাতি অভিযোগ ভাঙ্গা সরকারি মডেল পাইলট স্কুলের শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন যবিপ্রবির সংলগ্ন রাস্তায় পাশে উচ্ছিষ্ট ফেলছেন দোকানিরা, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী-পথচারী ব্রিটিশবিরোধী থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন: আমৃত্যু লড়াকু কমরেড কামাখ্যা প্রসাদ রায় চৌধুরী বাঘারপাড়ায় শপিং ব্যাগে মোড়ানো দুটি ককটেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য চাড়াভিটায় স্বর্ণের দোকানে চুরি ৮ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটের অভিযোগ। নিজামপুরে বিএনপি নেতা মিজানুর রহমানের সমর্থনে সমাবেশ ও সংবাদ সম্মেলন অনলাইন জুয়ায় আসক্ত স্বামীকে নিষেধ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ

নিজামপুরে বিএনপি নেতা মিজানুর রহমানের সমর্থনে সমাবেশ ও সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :যশোরের শার্শা উপজেলার ১১ নং নিজামপুর ইউনিয়নে বিএনপি নেতা মিজানুর রহমানের চেয়ারম্যান প্রার্থীতার পক্ষে সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মাগরিব বাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কতবেলতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত চাকুরীজীবী কল্যাণ পরিষদ শার্শা শাখার সাধারণ সম্পাদক ও নিজামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত চাকুরীজীবী কল্যাণ পরিষদ শার্শা শাখার সভাপতি আব্দুস সালাম গফ্ফার মাস্টার, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামারুল ইসলাম, ২ নং ওয়ার্ড নেতা মোহর আলী, আব্দুর রাহিম, মফিজুর রহমান, ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আকবর আলী প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি নেতা মিজানুর রহমান তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুস্থ ও গরিবের সেবক মিজানুর রহমানকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান তারা।

পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ছোট নিজামপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৬৩)। ২০০৭ সালে সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। হামলা-মামলা উপেক্ষা করেও তিনি রাজপথ ছাড়েননি। ইউনিয়নের ১৬ গ্রামে জনসেবামূলক কর্মকাণ্ডে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত।

সমাবেশে মিজানুর রহমান বলেন, কোনো প্রতিদান ছাড়াই তিনি মানুষের সেবা করে যাচ্ছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও দরিদ্র মানুষের সেবা নিশ্চিত করা, কৃষকের সার সহজলভ্য করা এবং শহীদ জিয়ার আদর্শ নিজামপুরের ১৬ গ্রামে প্রতিষ্ঠা করাই তার প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বাঁশবাড়ি কেপি (কেরালখালি-পাড়িয়ার ঘোপ) বিদ্যালয় মাঠে ‘খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এ প্রধান অতিথি হিসেবে তিনি পুরস্কার বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews