রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার সাতক্ষীরার দেবহাটায় ৩৪৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডাকাতি অভিযোগ ভাঙ্গা সরকারি মডেল পাইলট স্কুলের শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন যবিপ্রবির সংলগ্ন রাস্তায় পাশে উচ্ছিষ্ট ফেলছেন দোকানিরা, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী-পথচারী ব্রিটিশবিরোধী থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন: আমৃত্যু লড়াকু কমরেড কামাখ্যা প্রসাদ রায় চৌধুরী বাঘারপাড়ায় শপিং ব্যাগে মোড়ানো দুটি ককটেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য চাড়াভিটায় স্বর্ণের দোকানে চুরি ৮ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটের অভিযোগ। নিজামপুরে বিএনপি নেতা মিজানুর রহমানের সমর্থনে সমাবেশ ও সংবাদ সম্মেলন অনলাইন জুয়ায় আসক্ত স্বামীকে নিষেধ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ

চাড়াভিটায় স্বর্ণের দোকানে চুরি ৮ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটের অভিযোগ।

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

পারভেজ আলী মোহর বাঘারপাড়া যশোর থেকে:যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে ‘দিদি মনি জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে চুরির অভিযোগ উঠেছে। দোকান থেকে আনুমানিক ৮ ভরি স্বর্ণালংকার, দেড় কেজি রুপা ও নগদ ৭৫ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানমালিক জয়দেব মজুমদার।

শনিবার (৩১ অক্টোবর) বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া লিখিত অভিযোগে এ তথ্য উল্লেখ করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, জয়দেব মজুমদার চাড়াভিটা বাজারের মসজিদ মার্কেটের নড়াইল রোডে ‘দিদি মনি জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকান পরিচালনা করেন। প্রতিদিনের মতো শনিবার সকাল আনুমানিক ১১টা ৫৬ মিনিটে তিনি দোকানে আসেন। দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ গাড়ির কাগজ পত্র রেখে মসজিদের টিউবওয়েলে পানি আনতে যায় এসময় অজ্ঞাত ব্যাক্তি দোকানে প্রবেশ করে ব্যাগ টি নিয়ে পালিয়ে যায় ।
অভিযোগে বলা হয়, দোকান থেকে আনুমানিক ৮ ভরি স্বর্ণালংকার, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা এবং ১ কেজি ৫০০ গ্রাম রুপা, যার মূল্য আনুমানিক ৩ লাখ ৮৭ হাজার টাকা, চুরি হয়েছে। এ ছাড়া নগদ ৭৫ হাজার টাকা, মোটরসাইকেলের কাগজপত্র, আলমারির চাবি ও ব্যাগও খোয়া গেছে বলে দাবি করেন তিনি
এ ঘটনায় চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।অপর দিকে অভিযোগ পেয়ে বাঘারপাড়া থানার এস আই অর্পুব ঘটনাস্থল পরিদর্শন করেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews