রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

যশোর চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ তিন মাসের জন্য স্থগিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
যশোর অফিস:যশোরের চৌগাছা কাঁচাবাজারে ইজারাভুক্ত দোকান থেকে ব্যবসায়ী মো. আব্দুল আজিজকে উচ্ছেদের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের নথি অনুযায়ী, বাজারের ১২৬ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ইজারাভুক্ত দোকান থেকে আব্দুল আজিজকে উচ্ছেদের জন্য গত ২৪ মে নোটিশ জারি করা হয়। নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন বলে জানান আইনজীবী অ্যাডভোকেট শেখ আবু মুসা মুহাম্মদ আরিফ।
এদিকে কাঁচাবাজারে মডেল মসজিদ নির্মাণকাজের ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছেন ইজারাদার আতিকুর রহমান লেন্টু।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews