রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

যশোরের রাজারহাটে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

হিমন যশোর : যশোর সদর উপজেলার রাজারহাটে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ইমন নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজারহাট চামড়ার হাটে এ ঘটনা ঘটে। আহত ইমন সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোনের ব্যবসায়ী। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী জাকির হোসেনকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ইমন। বিষয়টি নজরে আসার পর জাকির তাকে ডেকে পাঠান। স্ট্যাটাস দেওয়ার কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঘটনাস্থলে জাকির, ইমন ও আজিজের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ইমন আহত হন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews