মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুর প্রেসক্লাব দখলের ঘটনায় নির্বাহী কমিটির সভায় নিন্দা; ৪৮ ঘন্টার আলটিমেটাম তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী মামলা চলাকালেই বিরোধপূর্ণ জমিতে ঘর, রাজৈরে একই জমি দুইবার বিক্রির অভিযোগ কাশিয়ানীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ, ৫ হাজার কর্মসংস্থানের পরিকল্পনা রাস্তা প্রসস্থকরন চাইঃ মণিরামপুরে যানজট নিরসনে স্বস্তির আড়ালে রাস্তা প্রসস্থের স্থায়ী সমাধানে ধোঁয়াশা! ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ, মূল্য প্রায় ৬ লাখ টাকা যশোরে ডেঙ্গু প্রতিরোধে নগর বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ বাগেরহাটের রামপালে ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

যশোরে ডিবির অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ৫০০ গ্রাম গাঁজা, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ১৪:১৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে যশোর কোতয়ালী থানাধীন ১১নং রামনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাহিরমল্লিক গ্রামস্থ জনৈক মোঃ এনামুল হক এর বসতবাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি হলো- মোঃ হৃদয় হোসেন (২২), পিতা- মৃত আছাদুল ইসলাম, মাতা- শুকরানি বেগম, সাং- বারান্দিপাড়া মোল্লাপাড়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর। এ সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews