
নিজস্ব প্রতিবেদক যশোর, ২১ সেপ্টেম্বর ২০২৬: যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ আইসিপি ও আন্দুলিয়া বিওপির টহলদল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃত মালামালের মধ্যে রয়েছে ০৫ বোতল ESCUF সিরাপ,২৫ বোতল WINCEREX সিরাপ,০১ টি বাইসাইকেল,৬২ টি শাড়ী, ০৫ টি ব্লাউজ,২ টি কম্বল ১.৫ কেজি কিসমিস, ৭৫ টি কসমেটিক্স সামগ্রী।
আটককৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৭৯ হাজার ৮০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।