মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুর প্রেসক্লাব দখলের ঘটনায় নির্বাহী কমিটির সভায় নিন্দা; ৪৮ ঘন্টার আলটিমেটাম তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী মামলা চলাকালেই বিরোধপূর্ণ জমিতে ঘর, রাজৈরে একই জমি দুইবার বিক্রির অভিযোগ কাশিয়ানীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ, ৫ হাজার কর্মসংস্থানের পরিকল্পনা রাস্তা প্রসস্থকরন চাইঃ মণিরামপুরে যানজট নিরসনে স্বস্তির আড়ালে রাস্তা প্রসস্থের স্থায়ী সমাধানে ধোঁয়াশা! ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ, মূল্য প্রায় ৬ লাখ টাকা যশোরে ডেঙ্গু প্রতিরোধে নগর বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ বাগেরহাটের রামপালে ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

বাগেরহাটের রামপালে ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ এর সদর কোম্পানি।

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৬) রাত ১০টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানাধীন গোপীনাথপুর বগুড়া ব্রিজ সংলগ্ন পাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই স্থানে একটি সিলভার রংয়ের প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ১. রিয়াজ হাওলাদার (২৫),পিতা: হাসান হাওলাদার, সাং: দিগরাজ, থানা: মোংলা।২. রহমত কাজী, পিতা: কামাল কাজী, সাং: উত্তর মাল গাজী, থানা: মোংলা, জেলা: বাগেরহাট। রহমত কাজী গ্রেফতারকৃত প্রাইভেটকারের চালক।

অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে (ক) ২০ কেজি গাঁজা এবং (খ) মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রংয়ের প্রাইভেটকার উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews