রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসজিদ কমিটির সভাপতির সঙ্গে বিরোধ; বাবা-ছেলের ওপর হামলা যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতি, মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মো. আলী হোসেনকে নবচেতনার সম্মাননা ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে চুরি, নগদ টাকাসহ মালামাল লুট কেশবপুর প্রেসক্লাবের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মিরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুরবাড়ির লোক পলাতক ভোটারের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি দল তাকেই মনোনয়ন দেবে : আইনমন্ত্রী বরিশালে যৌতুকের মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ইসমাইল কলোনীতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতি, মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মো. আলী হোসেনকে নবচেতনার সম্মাননা

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক যশোর, ২০ সেপ্টেম্বর ২০২৬: স্বেচ্ছাসেবী সংগঠন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ ফাউন্ডেশন-এর উদ্যোগে সামাজিক ব্যক্তিত্ব ও বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতি, মালয়েশিয়া-এর সাধারণ সম্পাদক জনাব মো: আলী হোসেনকে তাঁর সামাজিক অবদান ও ইতিবাচক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তুষার চক্রবর্তী, সংগঠনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির এবং কোষাধ্যক্ষ ও প্রধান সমন্বয়কারী মো: মিলন শেখ, সম্মানিত সদস্য মো: মাহমুদ হাসান, উত্তম মন্ডল সহ নবচেতনার স্বেচ্ছাসেবকগণ।

সম্মাননা গ্রহণকালে জনাব মো: আলী হোসেন বলেন, “যশোর জেলার পরিবেশের ভারসাম্য রক্ষা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ ফাউন্ডেশন ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

তিনি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মানবিক কল্যাণে নবচেতনার চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে পরিবেশ, জীববৈচিত্র্য, জলবায়ু ও মানবিক কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews