শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা: ১৯ সেপ্টেম্বর নিটোরে তার অষ্টম গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার আধুনিকায়নের পথে বেনাপোল বন্দর, হচ্ছে নতুন এক্সেস প্রজেক্ট ও হাসপাতাল–ঘোষণা চেয়ারম্যান মান্নার যশোরে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন দায়িত্বে যারা যশোরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বনায়ন কর্মসূচি ও চারা বিতরণ ফেইসবুক পোস্টের জেরে মণিরামপুরে ২টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা,আহত ১ ভাঙ্গায় মসজিদ থেকে বেরিয়ে এনজিওকর্মীর মৃত্যু, উধাও মোটরসাইকেল ও টাকা যশোরে ভৈরব নদীতে বিজিবির মাছের পোনা অবমুক্তকরণ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা কোটচাঁদপুরে সিঙ্গাপুর প্রবাসীর ২৫ লাখ টাকা আত্মসাৎ: চক্রান্তের পর ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ।

যশোরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বনায়ন কর্মসূচি ও চারা বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক মনিরুজ্জামান মুনির :যশোর সদর উপজেলায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং কমিউনিটি-ভিত্তিক বনায়ন ও পুনঃবনায়ন কর্মসূচির ওপর একটি প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জের সহযোগিতায় ‘স্ববল’ (SWABOL) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করে ‘উলাসী সৃজনী সংঘ’ (ইউএসএস)।

​কর্মসূচির শুরুতে “একটি গাছ একটি প্রাণ” স্লোগানকে সামনে রেখে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালিতে নারী-পুরুষসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শাহরিয়ার হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিয়া সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল হাজরা এবং প্রাণিসম্পদ অফিসার ডা: মোঃ ফারুক হোসেন।
​উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি নিষ্কৃতি বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। কর্মসূচির বিস্তারিত বিষয়বস্তু তুলে ধরেন সংস্থার প্রোগ্রাম কোঅর্ডিনেটর জেনিফার জেনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সীমা রানী বর্মন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার ব্রজেন্দ্র নাথ শীল।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনজিও সমন্বয় কমিটির সমন্বয়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন, ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং এলএফও (LFO) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন এবিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম। বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কমিউনিটি-ভিত্তিক বনায়ন ও পুনঃবনায়নের গুরুত্ব তুলে ধরেন।
​আলোচনা সভা শেষে স্থানীয় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৩৫০টি গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে আম, কদবেল, কাঁঠাল, আমলকী ও মেহগনি গাছের চারা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews