রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় বসতঘরে ঝুলে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা শার্শায় যুবদল নেতার পদ অব্যাহতির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল/ সড়ক অবরোধ বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ, ল্যাগেজ সিন্ডিকেট নিয়েও নানা অভিযোগ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুপিয়ে হত্যা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শার্শায় যুবদল নেতার পদ অব্যাহতির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল/ সড়ক অবরোধ

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের পদ অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় তারা যশোর-বেনাপোল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়। পরে নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর তারা পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যান।

সমাবেশে বক্তারা শহিদুল ইসলাম শহীদের পদ অব্যাহতির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করার দাবি জানান। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, শহিদুল ইসলাম শহীদ দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। তিনি একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার বিরুদ্ধে পদ অব্যাহতির সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করতে হবে।

তারা আরও বলেন, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে তা প্রতিহত করা হবে। দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশে শার্শা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews