বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম ভাঙ্গা থানায় পরিত্যক্ত মোটরসাইকেল ও পিকআপ, মালিকের সন্ধান চায় পুলিশ শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা বুধবার দুপুরে জেলা আইনজীবী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সভায় সভাপতিত্ব করেন। সভায় সমিতির বার্ষিক কার্যক্রম ও আর্থিক বিষয়ের উপর প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর।

সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী ও সদস্যরা। বক্তব্য রাখেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, অ্যাডভোকেট আব্দুল মোহাইমেন, অ্যাডভোকেট কাজী মনিরুল হুদা, অ্যাডভোকেট ইদ্রীস আলী, অ্যাডভোকেট শরিফ নুর আলী রেজা, অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট আবু মোর্তজা ছোট, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, অ্যাডভোকেট আবুল কায়েস, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সোহাগ ও অ্যাডভোকেট মিজানুর রহমান মিন্টু প্রমুখ।

বক্তারা আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, বিচারপ্রার্থীদের আইনি সহায়তা বৃদ্ধি এবং সমিতির সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে বিভিন্ন প্রস্তাব গ্রহণ ও সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews