বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ পটুয়াখালীতে ১৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন নূরনগর গ্রীন কোয়ালিশনের কমিটি গঠন,সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশুক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি নারী শুধু মানুষ বা উন্নত স্তন্যপায়ী নয়, পাখিরাও নিয়মিত হস্তমৈথুনে লিপ্ত হয় অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন জিয়াউর রহমানের উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে মণিরামপুর উপজেলা আনসার-ভিডিপি 

নূরনগর গ্রীন কোয়ালিশনের কমিটি গঠন,সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশুক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৪ নম্বর নূরনগর ইউনিয়নে প্রাকৃতিক পরিবেশ, কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রীন কোয়ালিশন (সবুজ সংহতি) কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নূরনগর ইউনিয়নের মানিকপুর এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত এক কর্মশালায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, প্রাকৃতিক পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষার পাশাপাশি কৃষিতে এগ্রোইকোলজি চর্চা, খাদ্য সার্বভৌমত্ব অর্জন এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় স্থানীয় জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
কর্মশালায় বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, ট্রেইনিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার বরষা গাইন, ক্যাম্পেইন অ্যান্ড নেটওয়ার্ক ফ্যাসিলিটেটর স.ম. ওসমান গনী এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর লায়লাতুন্নেছা বিউটিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গঠিত কমিটিতে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. গোলাম রব্বানীকে সভাপতি, গ্রাম্য চিকিৎসক ও পেশ ইমাম মাওলানা আশরাফ আলীকে সহসভাপতি, দৈনিক আমার দেশ-এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি জি.এম. মনিরুজ্জামান মিশুককে সাধারণ সম্পাদক এবং অনুপ কুমার মিস্ত্রিকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া মো. হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক এবং রোকেয়া বেগম ও সাইফুল ইসলামকে কার্যনির্বাহী সদস্য মনোনীত করা হয়েছে।
নতুন কমিটির নেতারা নূরনগর ইউনিয়নে পরিবেশ সুরক্ষা, টেকসই কৃষি, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে জনসম্পৃক্ততা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews