বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ পটুয়াখালীতে ১৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন নূরনগর গ্রীন কোয়ালিশনের কমিটি গঠন,সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশুক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি নারী শুধু মানুষ বা উন্নত স্তন্যপায়ী নয়, পাখিরাও নিয়মিত হস্তমৈথুনে লিপ্ত হয় অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন জিয়াউর রহমানের উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে মণিরামপুর উপজেলা আনসার-ভিডিপি 

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি নারী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

বেনাপোল যশোর,প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটকের পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই বাংলাদেশি নারী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা দুই নারী হলেন—নড়াইলের লোহাগড়ার লাবনী বিশ্বাস ও নড়াইল সদর উপজেলার মনি বিশ্বাস।

মানবাধিকার কর্মীরা জানান, ভালো কাজের আশায় ২০২৪ সালের ৪ আগস্ট দালালের মাধ্যমে অবৈধপথে তাঁরা ভারতে যান। পরে ভারতের বেঙ্গালুরুে পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেন।

সাজা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাঁদের পোর্ট থানায় পাঠানো হয়েছে। পরে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এনজিও তাঁদের গ্রহণ করেছে আইনী সহয়তার জন্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews