রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে কেক কেটে দৈনিক যশোর বার্তা সাংবাদিক ফোরামের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ২০ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর যশোরে জুনিয়র পুল-টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাকিবুল  নড়াইল মির্জাপুর ক্যাম্পের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এক বছরের সাজা দুই হাজার টাকা অর্থদণ্ড শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত গোপালগঞ্জে ৬০ ফুটের সড়ক এখন ২৫ ফুট, দুই মিনিটের পথ যেতে লাগে ২০ মিনিট নড়াইলে শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরীর গলার স্বর্ণের চেইন ছিনতাই বিয়ের প্রলোভনে ধোঁকা ও নির্যাতনের শিকার লতা খাতুন, থানায় লিখিত অভিযোগ

যশোরে কেক কেটে দৈনিক যশোর বার্তা সাংবাদিক ফোরামের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে আজ ৬ সেপ্টেম্বর, রবিবার পালিত হলো দৈনিক যশোর বার্তা সাংবাদিক ফোরামের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী। যশোরসহ দক্ষিণাঞ্চলের বহু প্রচলিত সংবাদমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত এই ফোরাম পেশাগত দায়িত্ববোধ ও সাংগঠনিক ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ উপলক্ষে এলজিইডি অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সভায় ফোরামের অগ্রগতি, মফস্বল সাংবাদিকদের পেশাগত সমস্যা-সম্ভাবনা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কে. এম. ইদ্রিস আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বার্তার সভাপতি সাইফুল ইসলাম (সিআইপি),ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন,  ছাপাখানা মুদ্রণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ও জাগপা নেতা নিজাম উদ্দিন অমিত। এছাড়াও ফোরামের সকল সদস্য ও স্থানীয় গণমাধ্যমের অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মফস্বলের সাংবাদিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews