রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাবের’ আত্মপ্রকাশ: নজরুল সভাপতি, রনি সম্পাদক

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: তরুণদের সুস্থ বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ়প্রত্যয় নিয়ে “বেলকাটি তারুণ্য ক্লাব” এর আত্মপ্রকাশ। যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি হারুন অর-রশীদ ও আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক রায়হান রনি এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব দায়িত্ব পেয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রিয়াদ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আল মামুন, সহ-দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইমান আলী, সহ-প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাকারিয়া, সহ-ক্রীড়া সম্পাদক এনামুল কবির এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ইয়াকুব আলী রিফাত দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান মিন্টু, পারভেজ, মাসুদ, আরাফাত, শিমুল হোসেন, মফিজুর রহমান, ইসমাইল হোসেন, নিশাত, তানজিম, ইমরান হোসেন, তবিবুর রহমান, নাইম হাসান, তাহিম, হেলাল, সাকিব হাসান, ইব্রাহিম হাসান বাপ্পি, তবিবুর রহমান, মুন্না হোসেন, আব্দুল্লাহ, তাজিম ও রিয়াদ হাসান। ক্লাবটির উপদেষ্টা হিসেবে রয়েছেন শহিদুজ্জামান শহীদ, মাহাবুব রহমান, নিজাম উদ্দিন, মাস্টার আতিয়ার রহমান ও আব্দুল সাত্তার। ক্লাবের উদ্যোক্তারা জানান, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করাই তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করবে বেলকাটি তারুণ্য ক্লাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews