শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএসপির ২৬২তম মাসিক সাহিত্যসভা কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাবের’ আত্মপ্রকাশ: নজরুল সভাপতি, রনি সম্পাদক ভাঙ্গায় বাসের ধাক্কায় আরেক বাসের হেলপার নিহত, আহত ৫ বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ১০ বোতল ভারতীয় মাদক সিরাপসহ গ্রেপ্তার ১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত যে বয়সে দরকার আশ্রয়, সেই বয়সে হাতে ছোনের বোঝা-৭০ বছরের খাদিজার কান্না”নেই খাবারের নিশ্চয়তা বেনাপোলে শ্রমিক রবিউল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন /শোকের ছায়া বন্দরজুড়ে, রোববার ২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা শার্শায় দুই সন্তানসহ বাবার মর্মান্তিক মৃত্যু ময়নাতদন্ত শেষে জানাজায় হাজারো মানুষের ঢল, ঘটনার নেপথ্য কারণ নিয়ে নানা প্রশ্ন শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস : ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল এবং বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৩৮টি শাড়ী, ৮২ গজ জিন্সের থান কাপড়, ৬৯ প্যাকেট ফুসকা, ৪.৫ কেজি কিসমিস, ১৬৫টি চকলেট ও ৪২৭টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৫,২২,৫৯০/-(পনেরো লক্ষ বাইশ হাজার পাঁচশত নব্বই) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews