শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় দুই সন্তানসহ বাবার মর্মান্তিক মৃত্যু ময়নাতদন্ত শেষে জানাজায় হাজারো মানুষের ঢল, ঘটনার নেপথ্য কারণ নিয়ে নানা প্রশ্ন শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জন্মাষ্টমী উপলক্ষে যশোরে ব্যাপক প্রস্তুতি: টাউন হল মাঠে বর্ণাঢ্য আয়োজন ও মঙ্গল শোভাযাত্রা শার্শায় গুজব-অপপ্রচার রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৫ শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা ​অভয়নগর ও নওয়াপাড়ায় জাতীয় পার্টির নতুন কমিটি গঠন শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার

যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

প্রেস রিলিজ :যশোরে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘যশোর রিপোর্টার্স ইউনিটি’ (জেআরইউ) আত্মপ্রকাশ করেছে। পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে সংগঠনটি যাত্রা শুরু করেছে।

নবগঠিত কমিটিতে ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার সাকিরুল কবীর রিটনকে সভাপতি এবং দেশ টিভির যশোর জেলা প্রতিনিধি সালাহ্উদ্দীন সাগরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে যশোরে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা। একই সঙ্গে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, অনিয়ম-দুর্নীতি ও নাগরিক সমস্যা তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা ও জনমত গঠনে কাজ করবে সংগঠনটি।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি শিকদার খালিদ (একুশে টেলিভিশন) ও বিএম ফারুক (আরটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম অভি (গ্লোবাল টিভি), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু (সম্পাদক, সাপ্তাহিক রেড নিউজ এবং অ্যাডভোকেট, জজ কোর্ট, যশোর), দপ্তর সম্পাদক মিরাজুল কবীর টিটো (দৈনিক স্পন্দন), কোষাধ্যক্ষ খন্দকার তরিকুল ইসলাম (নাগরিক টিভি) এবং প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল (ডিবিসি নিউজ)।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হারুন অর রশীদ (নির্বাহী সম্পাদক, দৈনিক প্রভাতফেরী), মোস্তাকিম আল রাব্বি সাকিব (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ), জহুরুল ইসলাম (বার্তা সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ), সিরাজুল ইসলাম (রাজধানী টিভি), ইলিয়াস সাজু বাদশা (প্রধান ফটো সাংবাদিক, দৈনিক কল্যাণ ও দৈনিক ডেসটিনি), রিপন হোসেন (এখন টিভি) এবং রোহিত হোসেন রনি (ভিওডি বাংলা)।

নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ জানান, রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্যের আদান-প্রদান এবং পারস্পরিক যোগাযোগের অন্যতম সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখবে যশোর রিপোর্টার্স ইউনিটি। পাশাপাশি পেশাদার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি যশোরের সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক ও পেশাদার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews