মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ: থানায় এজাহার মণিরামপুরে নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত সততা ও সাশ্রয়ী মূল্যে সুনাম, ঝিনাইদহ থেকে সারা দেশে মুরগি সরবরাহ ইন্তাজ শেখের নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। ৩০ বছরেও ইটের সলিং হয়নি ভাঙ্গার শরিফারবাদ-ইদ্রিস মাতুব্বরের বাড়ি সড়কে, দুর্ভোগে এলাকাবাসী ২ লাখ টাকা যৌতুক না দেওয়ায় মিতুকে হত্যা যশোরে ২৭ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক শার্শায় যাবৎজীবন সাজা পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেফতার পৌর ফটকে জ্বলেনা পৌরসভার বাতি !

মণিরামপুরে নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

‎মণিরামপুর প্রতিনিধিঃ নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা নিশ্চিতে যশোরের মণিরামপুরে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সেবা প্রদানকারীদের সাথে সংলাপ/গণশুনানি করেছে অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থা। উপজেলা পরিষদের মিলনায়তনে সোমবার (৩১শে আগষ্ট) বিকেলে অনুষ্ঠিত সংলাপ/ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ও সেবা প্রদানকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।
‎ইউরোপিও ইউনিয়নের অর্থায়নে ও বগুড়ার লাইট হাউজের বাস্তবায়নে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার,মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি জাহিদ হাসান সহ উপজেলার বিভিন্ন প্রান্ত হতে আসা ইউনিয়ন পর্যায়ে সেবা দানকারী কর্মী ও উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ।
‎অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার মণিরামপুর উপজেলা কো-অর্ডিনেটর উত্তম কুমার মাহাত্তের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সংলাপ/গণশুনানি অনুষ্ঠানে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে মাদক,ইভটিজিং,সামাজিক অবস্থানের সমস্যা উত্থাপন করে আগত সেবাদানকারীরা। আলোচ্য বিষয়াদির মধ্য, মাদক ও ইভটিজিং রোধে বক্তারা সামাজিক অবস্থান রক্ষার্থে অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews