রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মসজিদ কমিটির সভাপতির সঙ্গে বিরোধ; বাবা-ছেলের ওপর হামলা যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতি, মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মো. আলী হোসেনকে নবচেতনার সম্মাননা ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে চুরি, নগদ টাকাসহ মালামাল লুট কেশবপুর প্রেসক্লাবের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মিরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুরবাড়ির লোক পলাতক ভোটারের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি দল তাকেই মনোনয়ন দেবে : আইনমন্ত্রী বরিশালে যৌতুকের মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ইসমাইল কলোনীতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

মসজিদ কমিটির সভাপতির সঙ্গে বিরোধ; বাবা-ছেলের ওপর হামলা

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় মসজিদ কমিটির সভাপতির সঙ্গে বিরোধের জেরে জহুর আলী সরদার (৫৫) ও তাঁর ছেলে জুয়েল (৩৫)-এর ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত বাবা-ছেলেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় একটি মসজিদের ইমামের বেতন দেওয়া নিয়ে বর্তমান মসজিদ কমিটির সভাপতি আব্দুল কালাম ও হায়দার আলীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সভাপতি আব্দুল কালাম হায়দার আলীকে মসজিদে নামাজ পড়তে নিষেধ করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে জহুর আলী সরদার কথা বললে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়।

এ ছাড়া শুক্রবার জুমার নামাজের সময় খুতবার মধ্যে জহুর আলীর কাছে মাসিক চাঁদা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনাকে কেন্দ্র করেও তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয় বলে অভিযোগ করা হয়েছে।

এরই জেরে রোববার বিকেল ৫টার দিকে বাঘারপাড়ায় মেয়ের বাড়ি থেকে ৯০ হাজার টাকা নিয়ে ফেরার পথে রাজাপুর জামতলা এলাকায় পৌঁছালে জহুর আলী সরদার ও তাঁর ছেলে জুয়েলের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে হামলাকারী হিসেবে আবু কালাম (৪০), পিতা বাবর আলী সরদার এবং রিয়াজ উদ্দিন (৪৫), পিতা সামসুদ্দীন লঙ্কার, রাজাপুর ইউনিয়নের ইসালী গ্রামের বাসিন্দার নাম উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাটি নিয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews