রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতি, মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মো. আলী হোসেনকে নবচেতনার সম্মাননা ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে চুরি, নগদ টাকাসহ মালামাল লুট কেশবপুর প্রেসক্লাবের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মিরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুরবাড়ির লোক পলাতক ভোটারের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি দল তাকেই মনোনয়ন দেবে : আইনমন্ত্রী বরিশালে যৌতুকের মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ইসমাইল কলোনীতে সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২ মণিরামপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত

ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে চুরি, নগদ টাকাসহ মালামাল লুট

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা বাজারে একটি অ্যালুমিনিয়ামের দোকানের পিছনের টিন কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ৫৫ হাজার টাকা ও প্রায় ৬০ হাজার টাকা মূল্যের পিতল, তামা ও কাঁসার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।
চুরি হওয়া দোকানটি ভাঙ্গা বাজারের ‘মেসার্স ভূইয়া এ্যালুমিনিয়াম স্টোরের সত্বাধিকারী মোঃ ফিরোজ ভূইয়া (৪৮)এর দোকানে এ ঘটনা ঘটে। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দোকানের মালামাল গুছিয়ে কর্মচারীসহ দোকান বন্ধ করে তালা দিয়ে নিজ বাড়িতে যান।পরদিন রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দোকানে এসে তিনি দেখতে পান, দুটি সাটারের একটির ভেতরের আংটা লোহার রড দিয়ে আটকানো রয়েছে।
পরে দোকানে প্রবেশ করে তিনি মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। ক্যাশ ড্রয়ার খোলা এবং দোকানের পেছনের টিন কাটা অবস্থায় দেখতে পায়।এ সময় ক্যাশ ড্রয়ারে থাকা নগদ ৫৫ হাজার টাকা এবং আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের পিতল, তামা ও কাঁসার মালামাল নিয়ে দু্বৃত্তরা নিয়ে যায় ।
দোকানে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, শনিবার রাত ৮টা ৩৩ মিনিটের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি দোকানের পেছনের টিন কেটে ভেতরে প্রবেশ করেন। পরে ক্যাশ ড্রয়ার থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে চক্রটি পালিয়ে যায় বলে অভিযোগ করেন দোকান মালিক।
এ ঘটনায় দোকান মালিক মোঃ ফিরোজ ভূইয়া অজ্ঞাতনামা ওই চোরকে শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান,ভাঙ্গা বাজারে একটি চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি এবং ক্যামেরা ফুটেজ উদ্বার করে চোরকে সনাক্ত করে তদন্তের সাপেক্ষে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews