
হাবিবুর রহমান অপু;১৪ সেপ্টেম্বর ২০২৬:যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিদেশি মদ, কাশির সিরাপসহ বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের মধ্যে রয়েছে ০৮ বোতল বিদেশি মদ, ০৮ বোতল ESCUF SYRUP, ১৫টি শাড়ি, ০২ প্যাকেট ফুসকা ও ০৫টি কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১,৭৯,২০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসি বলেন, “দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছি। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।”
আটকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।