বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ পটুয়াখালীতে ১৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন নূরনগর গ্রীন কোয়ালিশনের কমিটি গঠন,সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশুক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি নারী শুধু মানুষ বা উন্নত স্তন্যপায়ী নয়, পাখিরাও নিয়মিত হস্তমৈথুনে লিপ্ত হয় অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন জিয়াউর রহমানের উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে মণিরামপুর উপজেলা আনসার-ভিডিপি 

মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

‎মণিরামপুর প্রতিনিধিঃ ” মানুষ,পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মণিরামপুরে মঙ্গলবার (৮ই সেপ্টঃ) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ইং উদযাপিত হয়েছে। সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি মণিরামপুর উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
‎মণিরামপুর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও মণিরামপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় র‍্যালি শেষে অনুষ্ঠিত  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। মণিরামপুর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা মোঃ নুরে আলমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা খন্ডকালীন কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুয়্যাইদ,উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক প্রমূখ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্বপূর্ণ আলোচনায় এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন,শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews