বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ পটুয়াখালীতে ১৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন নূরনগর গ্রীন কোয়ালিশনের কমিটি গঠন,সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশুক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি নারী শুধু মানুষ বা উন্নত স্তন্যপায়ী নয়, পাখিরাও নিয়মিত হস্তমৈথুনে লিপ্ত হয় অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন জিয়াউর রহমানের উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে মণিরামপুর উপজেলা আনসার-ভিডিপি 

সবুজ মণিরামপুর গড়ে তুলতে এগিয়ে চলেছে যুবদূত

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ ‘সবুজায়ন, দেশ গড়া’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের মণিরামপুরে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে বিভিন্ন প্রজাতির গাছের চারা। শিশুদের হাতে গাছের চারা তুলে দিয়ে জাতীয় পতাকার লাল গোলবৃত্তের চারপাশে যে সবুজ রংয়ের প্রলেপ,তার বর্ণনা শোনাচ্ছে শিশুদের। সুবজ শ্যামলে ভরা বাংলাদেশের প্রকৃতি ধরে রাখতে ও আগামি প্রজন্মকে সবুজের বাংলাদেশ উপহার দিতে যুবদূতের এই ধারাবাহিক কার্যক্রমের উদ্যেগ চলমান থাকবে – এমনটাই দাবী সেচ্চাসেবী সংগঠনটির। তারই ধারাবাহিকতায় সোমবার(৭ই সেপ্টঃ) সকালে উপজেলার কাশিমনগর ইউনিয়নের ইত্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দিয়েছে সেচ্চাসেবক সদস্যরা।
‎এর আগে তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করে।
‎সোমবার ইত্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা বিতরণকালে শিক্ষার্থীদের গাছ লাগানোর প্রয়োজনীয়তা,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষের উপকারিতা সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও বিদ্যালয়ের আঙিনায় এসব চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার কৌশল শেখানো হয়।
‎উপস্থিত ছিলো যুবদূতের সভাপতি মো. মনিরুজ্জামান, সদস্য রাসেল, মাহিন, জাহিদ, মিরাজ প্রমূখ।
‎যুবদূতের সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, শিশুদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি করতে চান তারা। আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদের হাত ধরেই একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় যুবদূতের।
‎শিশুদের হাতে চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে একদিকে যেমন বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট সেচ্চাসেবী বিশ্লেষকেরা।
‎উল্লেখ্য,প্রতিষ্ঠার পর থেকেই যুবদূত তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষা, সচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ দীর্ঘদিন যাবত বাস্তবায়ন করে আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews