মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোর আইটি পার্কের হোটেল নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় খান প্রপার্টিজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর বিশাল বর্ণাঢ্য র‌্যালি যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ: থানায় এজাহার মণিরামপুরে নাগরিক অধিকার ও জলবায়ুর ন্যায্যতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত সততা ও সাশ্রয়ী মূল্যে সুনাম, ঝিনাইদহ থেকে সারা দেশে মুরগি সরবরাহ ইন্তাজ শেখের নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। ৩০ বছরেও ইটের সলিং হয়নি ভাঙ্গার শরিফারবাদ-ইদ্রিস মাতুব্বরের বাড়ি সড়কে, দুর্ভোগে এলাকাবাসী ২ লাখ টাকা যৌতুক না দেওয়ায় মিতুকে হত্যা যশোরে ২৭ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর বিশাল বর্ণাঢ্য র‌্যালি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।

র‌্যালিটি বেনাপোল স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মী ও শ্রমিকরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে র‌্যালিটি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান তবি এবং সাধারণ সম্পাদক মো. সহিদ আলী।

সভাপতি মোঃ তবিবুর রহমান তবি বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য র‌্যালিতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে শ্রমিকরা ঐক্যবদ্ধ। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণের জন্য সবসময় কাজ করে যাব। পাশাপাশি বেনাপোল স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনকে ঘিরে ৯২৫-এর শ্রমিকদের নিয়ে আমরা বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছি। শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার,দপ্তর সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন,সদস্য কামরুজ্জামান,শ্রমিক নেতা হান্নান সহ ৯২৫ এর নেতাকর্মীরা ও সাধারণ লেবার শ্রমিকরা উপস্থিত ছিলেন।

র‌্যালি ও আলোচনা সভায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews