শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিকারপুর সীমান্তে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল মাদক কারবারিরা মণিরামপুরে স্বামী ও সেনা সদস্য ভাসুরের বিরুদ্ধে থানায় গৃহবধূর লিখিত অভিযোগ! যশোরে মাকে গলা কেটে হত্যার ১৭ ঘণ্টার মধ্যে পিবিআই গ্রেফতার করলো মাকে হত্যার দায় ঘাতক শিক্ষককে বেনাপোলে গভীর রাতেও বিদ্যুৎহীন ৫, ৬ ও ৮ নম্বর ওয়ার্ড, চরম ভোগান্তিতে পৌরবাসী ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী পালন, এম এম কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ মণিরামপুরে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান: ৭ লাখ ৫ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কঠোর অবস্থানে মণিরামপুর উপজেলা প্রশাসন!

শিকারপুর সীমান্তে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৯ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিকারপুর সীমান্তে এ অভিযান পরিচালনা করে ৪৯ বিজিবির অধীনস্থ শিকারপুর বিওপির একটি টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, শিকারপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল সীমান্তের মেইন পিলার-২৮ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুকুরপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়। পরে প্যাকেটের ভেতর থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার টাকা।

এ ঘটনায় উদ্ধার করা গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews