শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোলে গভীর রাতেও বিদ্যুৎহীন ৫, ৬ ও ৮ নম্বর ওয়ার্ড, চরম ভোগান্তিতে পৌরবাসী ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী পালন, এম এম কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ মণিরামপুরে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান: ৭ লাখ ৫ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কঠোর অবস্থানে মণিরামপুর উপজেলা প্রশাসন! জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল যবিপ্রবিতে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর ভাঙচুর, বহাল গাড়িচালক সাহেব আলী খাজুরা পুলিশ ক্যাম্পের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

মণিরামপুরে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

‎এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক,সেচ্ছাসেবী সংগঠন ও মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্যপূর্ণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (২৬শে আগষ্ট) সকালে মনিরামপুর মহিলা কলেজ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অত্র কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
‎দিন টির তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করেছে মণিরামপুর সরকারি ডিগ্রী কলেজ,মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়,মণিরামপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়,মাণিরামপুর আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়,নেহালপুর স্কুল এন্ড কলেজ ও কয়েকটি মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির অংগ সংগঠনের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয় বলে জানা গেছে।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শের তাৎপর্য পূর্ণ আলোচনা এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি ও সকলের মঙ্গল কামনায় দিন ব্যাপি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ দোয়া এবং বুধবার রাতেও মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া অনুষ্ঠান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews