বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে বিজিবির অভিযান: ৭ লাখ ৫ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কঠোর অবস্থানে মণিরামপুর উপজেলা প্রশাসন! জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল যবিপ্রবিতে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর ভাঙচুর, বহাল গাড়িচালক সাহেব আলী খাজুরা পুলিশ ক্যাম্পের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক গোপালগঞ্জে এক্সিকিউটিভ ক্লাবের ২০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে জলাবদ্ধতা ও দুর্গন্ধ: পানি নিষ্কাশনে দ্রুত পদক্ষেপের আশ্বাস ভেড়ামারায় ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু: ৩ সন্তানকে নিয়ে চরম দিশেহারা পরিবার দাদির সঙ্গে বেড়াতে না নেওয়ায় অভিমানে স্কুলছাত্রীর মৃত্যু

যশোর সীমান্তে বিজিবির অভিযান: ৭ লাখ ৫ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

যশোর ব্যুরো:তারিখ: ২৬ আগস্ট ২০২৬, যশোর: যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ প্রায় ৭ লাখ ৫৫ হাজার টাকার বিভিন্ন পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি জানায়, মঙ্গলবার ব্যাটালিয়নের অধীনস্থ হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের পৃথক টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

আটকৃত মালামালের মধ্যে রয়েছে: ভারতীয় নেশাজাতীয় সিরাপ: ESCUF SYRUP ৫০ বোতল,শাড়ী: ৫৮টি,চকলেট: ৫৭টি,ফুচকা: ৩৬ কেজি,জিরা: ০১ কেজি,কিসমিস: ০.৫ কেজি,সনপাপড়ী: ০৫ প্যাকেট,কসমেটিক্স সামগ্রী: ৩৫২টি।

আটককৃত সকল মালামালের আনুমানিক মূল্য ৭,৫,১০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম বিশেষ পরিকল্পনা অনুযায়ী অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছি। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।”

আটকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews