রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে স্পোর্টস, কালচারাল উইক ও ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন যশোরে পেরেক আল আমিন হত্যা মামলায় ‘ব্ল্যাক আলামিন’ আটক যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত গদখালী রেলস্টেশন সংস্কার ও ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আলোচনা সভা যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইট শিল্প রক্ষা ও পরিবেশবান্ধব প্রযুক্তির বার্তা নিয়ে কুষ্টিয়ায় ‘বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত ‎আবেগঘন মুহূর্তে মণিরামপুর উপজেলা বিএনপির গুরু-শিষ্য, রাজপথে সংঘবদ্ধের ইঙ্গিত!

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:ভারতের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে ফিরেছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল আইসিপি দিয়ে মরদেহগুলো বাংলাদেশে আনা হয়।

গত ১৮ আগস্ট রাত ২টার দিকে কলকাতার মির্জা গালিব স্ট্রিট এলাকার শিখা ইন আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তারা সবাই অগ্নিদগ্ধ হয়ে গত ১৯ আগস্ট মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়া গ্রামের দেবাশিস দত্ত, শর্ণশিষ দত্ত, আফসানা শিরমিন ও থানাপাড়া এলাকার মো. আকরাম আলী। এছাড়া ঢাকার সাভার উপজেলার বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবু (৩৭) নিহত হয়েছেন।

শনিবার বিকেলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বেনাপোল আইসিপি দিয়ে তাদের মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয়। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews