রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

কেশবপুরের বায়শা শ্রীরামপুর মন্দিরে দুঃসাহসিক চুরি সংঘটিত

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি: কেশবপুরের মজিদপুর ইউনিয়নের বায়শা শ্রীরামপুর মহাশ্মশানের কালী মন্দির ও শিব মন্দিরের তালা ও গ্রীল ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি মানিক প্রসাদ দত্ত মঙ্গলবার সকালে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মন্দির কমিটির সভাপতি মানিক প্রসাদ দত্ত তাঁর লিখিত অভিযোগসূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট-২৬) দিনের বেলায় মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢালার অনুষ্ঠান ছিল। ১৮/০৮/২০২৬ তারিখ রাত আনুমানিক ১২:৩০ ঘটিকা হতে ভোর অনুমান ০৪:০০ ঘটিকার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাতনামা চোরেরা চোরেরা মন্দিরের তালা ও গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্টোর রুমের তালা ভেঙ্গে ১০টি সোনার টিপ, ১০টি বড় কাসার থালা, ০৬টি ছোট কাসার থালা, ০৬টি কাসার বাটি, ০৪টি কাসার ঘন্টা, ০২টি পিতলের গামলা, ০২টি কাসার গামলা, ০৩ জোড়া পুঁজার কুশা-কুশি, টাকাসহ ০২টি দানবাক্সের সর্বমোট মূল্য অনুমানিক ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যায়। মন্দির কমিটির নেতৃবৃন্দরা উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন।
এবিষয়ে থানায় যোগাযোগ করলে, এস আই হাসমত আলী মন্দির পরিদর্শন করেন। এ বিষয় থানায় লিখিত অভিযোগ হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews