বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
চলাচলে অক্ষম রবিউল ও জাহিদাকে আল মামুন ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইলচেয়ার উপহার এনপিজেএ বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ ফরিদপুরের শ্রেষ্ঠ এসআই ভাঙ্গা থানার মিজানুর রহমান শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা কেশবপুরের বায়শা শ্রীরামপুর মন্দিরে দুঃসাহসিক চুরি সংঘটিত কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় কেশবপুরের নতুন ইউএনও আনোয়ার হোসেন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড যশোরে জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, কোতোয়ালি থানায় জিডি

কেশবপুরের নতুন ইউএনও আনোয়ার হোসেন

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

কেশবপুর যশোর সংবাদদাতাঃ যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনোয়ার হোসেনকে (১৮৪১৩) পদায়ন করা হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী,আনোয়ার হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকে বদলি করে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, যশোর হিসেবে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে আরও তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাঁরা হলেন—মিজ দীপা রাণী সরকার, জনাব তারেক হাসান এবং জনাব মোঃ শামীম হোসাইন।

প্রজ্ঞাপন অনুযায়ী, মিজ দীপা রাণী সরকারকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ থেকে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে, তারেক হাসানকে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ থেকে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এবং জনাব মোঃ শামীম হোসাইনকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৯ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মোঃ মেহেদী উল হক, সিনিয়র সহকারী কমিশনার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ১৮ আগস্ট ২০২৬ তারিখে জারি করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews