মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, নিহত ১ আহত ১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০২জন আসামীসহ মাদক এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ‎মণিরামপুরে প্রেম নিবেদনে ব্যার্থ হয়ে ধর্ষণের অভিযোগ,সুবিধা নিলো স্থানীয় একটি চক্র! শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাঘারপাড়ায় জাতীয় পার্টির ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের তান্ডব : খুলনার ক্লিনিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৩ বছরের সাওবান কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন ৫১ লাখ টাকার ঘোষণা দিয়ে সাড়ে ৬ কোটি টাকার পণ্য আমদানি শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০২জন আসামীসহ মাদক এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

যশোর অফিস : ১৭ আগস্ট ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০২জন আসামীসহ ভারতীয় ১৫ পিস ইয়াবা, ০৪ কেজি গাঁজা, ০১টি মোবাইল, ৭৯টি শাড়ী, ০২টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ১০ কেজি ফুসকা, ২৫৮টি কসমেটিক্স সামগ্রী এবং নগদ ৬৪০/- টাকা।আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯,১০,৫৪০/-(নয় লক্ষ দশ হাজার পাঁচশত চল্লিশ)টাকা।

আসামীর নাম ও ঠিকানাঃ(১) মোঃ শরিফুল ইসলাম(২৮), পিতাঃ মৃতঃ রেজাউল ইসলাম, গ্রামঃ গাজীপুর, পোষ্টঃ বেনাপোল, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোর। (২) মোঃ আঃ আজিজ(৪৫), পিতাঃ মৃতঃ আঃ খালেক, গ্রামঃ বেলেবটতলা, পোষ্টঃ ঝিকরগাছা পৌরসভা, থানাঃ ঝিকরগাছা, জেলাঃ যশোর। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট ও কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews