মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, নিহত ১ আহত ১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০২জন আসামীসহ মাদক এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ‎মণিরামপুরে প্রেম নিবেদনে ব্যার্থ হয়ে ধর্ষণের অভিযোগ,সুবিধা নিলো স্থানীয় একটি চক্র! শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাঘারপাড়ায় জাতীয় পার্টির ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের তান্ডব : খুলনার ক্লিনিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৩ বছরের সাওবান কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন ৫১ লাখ টাকার ঘোষণা দিয়ে সাড়ে ৬ কোটি টাকার পণ্য আমদানি শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার

‎মণিরামপুরে প্রেম নিবেদনে ব্যার্থ হয়ে ধর্ষণের অভিযোগ,সুবিধা নিলো স্থানীয় একটি চক্র!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ প্রেম নিবেদনে ভালোবাসার মানুষকে কাছে পেতে কতো কিছুইনা মানুষ করে! বিশ্ব প্রেমের ইতিহাসে পছন্দের মানুষের মন জয় করতে যুগে যুগে প্রেমিক-প্রেমিকা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করেছে। কেউ ভিজেছে বৃষ্টিতে,অনেকে পুড়েছে সূর্যের রশ্মিতে,কেউ আবার পছন্দের মানুষের কাছে ভালোবাসার প্রমান দিতে করেছে আত্মহত্যা! ইতিহাস ঘাটলে পাওয়া যাবে নিজের পছন্দের মানুষের জন্য অনেকে করেছে হত্যা। চলতি এ অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচিত হয়েছে যশোরের মণিরামপুরে এক তরুণীর প্রেম প্রত্যাক্ষান করায় প্রতিবেশি এক তরুনের বিরুদ্ধে আনিত ধর্ষণের মিথ্যা অভিযোগের রহস্য। তবে প্রশাসনকে দোষারোপ করে মিডিয়াকে মিথ্যা তথ্য দেওয়াতে মণিরামপুর থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যর সম্মানহানির বিভ্রান্তিকর এ ঘঠনায় অর্থনৈতিক সুবিধা লোটার অভিযোগ উঠেছে উপজেলার মনোহরপুর ইউনিয়নের দক্ষিন আলী এলাকার স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে।
‎মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের অনুসন্ধানী টিমের প্রাপ্ত তথ্য মোতাবেক, গত মাসের ৩০ তারিখে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বরাবর উপজেলার মনোহারপুর  দক্ষিণ আলী এলাকার মিলন মোল্যার মেয়ে স্কুল শিক্ষার্থী সুমি (১৬) নামের এক কিশোরী লিখিত অভিযোগে প্রতিবেশী প্রবাসী মামুন মোল্যার ছেলে সমবয়সী তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ করে। ঘঠনার ৩ দিনের আগে ২৭শে জুলাই রাত ১০টা উল্লেখ করে
‎অভিযোগ পত্রে ওই কিশোরী দাবী করে, একই এলাকার মামুন মোল্ল্যার ছেলে তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। এক পর্যায়ে সে প্রস্তাবে সম্মতি দেওয়ার পর মিথ্যা অভিযুক্ত তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টায় ব্যার্থ হয়ে তাকে তুলে নিয়ে জোরপূর্বক ধরে তার পরনের ওড়না দিয়ে হাত-পা ও মুখ বেঁধে অভিযুক্ত তৌহিদুলের বাড়িতে নিয়ে যেয়ে জোরপূর্বক ধর্ষণ করে হাত-পা ও মুখ বেঁধে ভুক্তভোগীর গোয়ালঘরে  ফেলে রেখে যায় পছন্দের অভিযুক্ত ধর্ষক প্রেমীক তৌহিদুল ।
‎তবে এ ঘনায় নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ অলক বিশ্বাসের কৌতুহলী বক্তব্যে, অভিযোগ কারীর পরিবারকে একাধিকবার জন্মনিবন্ধন নিয়ে এসে এজাহার দায়ের করার কথা জানালেও ,  ভুক্তভোগী পরিবার কর্ণপাত না করে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে।
‎অনুসন্ধানী টিমের কাছে তথ্য আছে, সেচ্চাসেবক দলের মনোহরপুর ইউনিয়ন সভাপতি আলতাফ হোসেন,ইউনিয়ন জামায়তের সভাপতির ভাই খোরশেদ আলম,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম কুরবান আলী সরদার,মেয়ের চাচা সেলিম হোসেন,মিজানুর রহমান (বোমা মিজান) ও ছেলের মামা আঃ হামিদের একটি চক্র মিমাংসার কথা বলে ভুক্তভোগীর ক্ষতিপূরন বাবদ অভিযুক্ত তৌহিদুল ইসলামের মায়ের উপর চাপ সৃষ্টি করে প্রায় দেড় লক্ষ্য টাকা হাতিয়ে নিয়েছে।
‎তাদের এই  আর্থিক লেনদেনের মাধ্যমে ঘটনাটি মীমাংসা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মনোহরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রশিদ মোল্যাকে ফাঁসানোর পায়তারা করলেও স্থানীয় কয়েক জনের তথ্যে ইউপি সদস্যে রশিদ মোল্যা ষড়যন্ত্রের শিকার হচ্ছে বলে জানা গেছে।
‎এদিকে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঐ তরুনীর ষড়যন্ত্রের ফাঁদে পড়ে অভিযুক্ত তরুন ও স্থানীয় ইউপি সদস্যের ছবির বিপরীতে সমালোচনার ঝড়টি নিছক পাতানো ঘঠনা দাবী করে সঠিক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের কাছে অভিব্যাক্তি প্রকাশ করেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেন।
‎ঘঠনায় ভুক্তভোগী মিথ্যা দোষারোপের স্বীকার হওয়া তরুনের মায়ের দাবী, মেয়েটি গত ২ বছর ধরে আমার ছেলেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে,অনেকবার তাকে বুঝিয়েছি। ফোনে কল করলে আমি বার বার নিষেধ করেছি,শোনে না।ঘঠনার রাতে আমার বাবার বাড়িতে থাকায় সুমি আমার বাড়িতে গেলে আমার ছেলে তৌহিদুল তাড়িয়ে দেই,পরে শুনতে পারি এ ঘঠনা। আমার ছেলে ফোন কলে জানালে আমি সকালে এসে ছেলেকে ঘর থেকে ডেকে বের করি। তিনি আরো জানান, যদিও মিথ্যা অভিযোগ দিয়েছে আমার পরিবার ও তাদের সম্মান রক্ষার্থে এক জায়গাতে বসে সমাধান করে নিবো।
‎স্থানীয় সচেতন মহলের অভিযোগ, ছবির দৃশ্যে মেয়টির হাত-পা-মুখের বাঁধনে জনমনে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে সোস্যাল মিডিয়ায় প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তবে এ ঘঠনায় স্থানীয় একটি চক্র মেয়ের ক্ষতির কারন দেখিয়ে এক থেকে দেড় লাখ টাকা ছেলের মায়ের উপর চাপ সৃষ্টি করে নিয়েছে। এই চক্রের বিরুদ্ধে আইন ও সামাজিক ভাবে ব্যবস্থার দাবী জানিয়েছে অনেকে।
‎এ ঘঠনার সর্বশেষ তথ্য আছে, উভয় পরিবারের উপস্থিতিতে মণিরামপুর থানা অফিসার্স ইনচার্জ বরাবর করা অভিযোগ প্রত্যাহারের ১টি আবেদন কপি নেহালপুর পুলিশ ফাড়িতে জমা দিয়েছে প্রেম নিবেদনে ব্যার্থ হয়ে ষড়যন্ত্রের ফাঁদ সৃষ্টি করা ঐ তরুনী। ইতিমধ্যে ঐ পত্র প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে নেহালপুর পুলিশ ফাড়ির ক্যাম্প ইনচার্জ এস আই অলোক বিশ্বাস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews