মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ৪দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন ‎শিশু ধর্ষণ চেষ্টাঃ ‎মণিরামপুরে অভিযুক্ত ছেলেকে পুলিশে দিতে সহযোগিতা করলেন বাবা ! যশোরে অসহায় তবিউরের বাড়িতে টিউবওয়েল স্থাপন করল আল মামুন ফাউন্ডেশন গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আলোচিত দুই মামার তদন্তে ঘটনাস্থলে পুলিশ সুপার, দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন ঘোড়ার দৌড় দেখতে গিয়ে নিখোঁজ ১০৬ বছরের বৃদ্ধ, পরিবারের আহাজারি পেটে লুকিয়ে ২ হাজার ৩০০ ইয়াবা, কাশিয়ানীতে র‍্যাবের হাতে আটক এক যশোর ডিবির অভিযানে ১০ পিস ইয়াবাসহ ২ জন আটক কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা।

পেটে লুকিয়ে ২ হাজার ৩০০ ইয়াবা, কাশিয়ানীতে র‍্যাবের হাতে আটক এক

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে র‍্যাব-৬-এর অস্থায়ী চেকপোস্টে অভিযানে পেটের ভেতরে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে তার শরীর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

রোববার (২ আগস্ট) রাতে ভাটিয়াপাড়া মোড়ে দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. আমিনুল ইসলাম রাজু (৩৩) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার এস. এম. রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আমিনুল ইসলাম রাজুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, কক্সবাজারের টেকনাফ থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বিশেষ কৌশলে পেটের ভেতরে বহন করে ঢাকার পথ হয়ে খুলনায় নিয়ে যাচ্ছিলেন।
তিনি বলেন, পরে রাজুকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে এক্স-রে করলে তার পেটে ইয়াবা বহনের সত্যতা মিলেছে। চিকিৎসকের দেওয়া ওষুধ সেবনের পর কিছু সময়ের মধ্যে মলের সঙ্গে পেটের ভেতরে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবা বেরিয়ে আসে।
র‍্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৬ জানায়, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews