মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ৪দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন ‎শিশু ধর্ষণ চেষ্টাঃ ‎মণিরামপুরে অভিযুক্ত ছেলেকে পুলিশে দিতে সহযোগিতা করলেন বাবা ! যশোরে অসহায় তবিউরের বাড়িতে টিউবওয়েল স্থাপন করল আল মামুন ফাউন্ডেশন গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আলোচিত দুই মামার তদন্তে ঘটনাস্থলে পুলিশ সুপার, দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন ঘোড়ার দৌড় দেখতে গিয়ে নিখোঁজ ১০৬ বছরের বৃদ্ধ, পরিবারের আহাজারি পেটে লুকিয়ে ২ হাজার ৩০০ ইয়াবা, কাশিয়ানীতে র‍্যাবের হাতে আটক এক যশোর ডিবির অভিযানে ১০ পিস ইয়াবাসহ ২ জন আটক কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা।

আলোচিত দুই মামার তদন্তে ঘটনাস্থলে পুলিশ সুপার, দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর ও নগরকান্দা উপজেলার দুটি আলোচিত মামলার তদন্তে মাঠে নেমেছেন জেলা পুলিশ। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সোমবার (৩ আগস্ট) পৃথকভাবে দুই উপজেলার ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
পুলিশ সূত্রে জানা যায়, সদরপুর থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা এবং নগরকান্দা থানায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন পুলিশ সুপার। তিনি ঘটনাস্থলের বিভিন্ন আলামত, সাক্ষ্য-প্রমাণ ও তদন্ত কার্যক্রম সম্পর্কে তদন্তকারী কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার। এ সময় তিনি তাদের সমবেদনা জানিয়ে বলেন, “ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। কোনো অপরাধী আইনের হাত থেকে রেহাই পাবে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদসহ সদরপুর ও নগরকান্দা থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর শাখা জানায়, আলোচিত দুই মামলার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews