বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

এলজিইডি যশোরে ৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

শহিদ জয়, বিশেষ প্রতিনিধি যশোর: যশোর চাঁচড়া ইউনিয়নবাসীর কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। নির্বাচনের আগে প্রতিমন্ত্রী দীর্ঘদিনের বেহাল চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সড়কের সংস্কার এবং প্রশস্ত করনের প্রতিশ্রুতি দেন। শুক্রবার সকালে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে সড়কটির সংস্কার এবং প্রশস্ত করনের কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।
এ সময়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগনকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য কাজ করছেন। আপনারা ( দলীয় নেতা-কর্মী এবং এলাকাবাসী) নিজ নিজ এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করেন। আপনারা মাদক এবং সন্ত্রাস নির্মুলে কাজ করেন। এলাকাবাসীকে সড়কের কাজে নিয়োজিত ঠিকাদারকে সহযোগিতা করার পাশাপাশি তার কাছে থেকে মান সম্মত ভাবে কাজটি আদায় করে নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, যশোর জেলা বিএনপির সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম প্রমুখ।
উল্লেখ্য গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের আওতাধীন প্যাকেজের চাঁচড়া আরএইচডি হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সড়কের সংস্কার ও প্রশস্ত করনের কাজ শুরু হয়েছে। এলজিইডি যশোর ৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews