বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঝিকরগাছা (যশোর)  : যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী মীর মনিরুজ্জামান বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় ঝিকরগাছা উপজেলা মোড়ে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে তাঁর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর ফারুক আহম্মেদ, আলী শাহ, নজরুল ইসলাম, সায়েদ আলী, সাব্বির হোসেন, মাসুম, নাজমুল, মাসুদ, আশরাফুল, শাকিল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংবর্ধনার জবাবে মীর মনিরুজ্জামান বলেন, প্রবাসে থাকলেও নিজের এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা সব সময় থাকবে। ‘সেবা’ সংগঠনের মাধ্যমে পরিচালিত মানবিক কর্মকাণ্ডে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবেন বলে তিনি জানান।

সভাপতির বক্তব্যে মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, মীর মনিরুজ্জামান বাবু দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে আন্তরিকভাবে সহযোগিতা করে আসছেন। প্রবাসে থেকেও এলাকার মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা তিনি দেখিয়েছেন, তা অন্যদেরও সমাজসেবামূলক কাজে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা মীর মনিরুজ্জামান বাবুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews