
নিজেস্ব প্রতিবেদক:২৯ জুলাই ২০২৬, মঙ্গলবার: চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিডসহ ৪ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৩টা ৪৫ মিনিটে কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকায় ৯টি টিমের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়ার পর আজ ২৯ জুলাই ২০২৬ তারিখে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন১. মোবারক হোসেন ইমন @ ডেভিড (২৫)পিতা: মৃত মো. মুসা, মাতা: মমতাজ বেগমঠিকানা: কাঞ্চনগর, গুরামিয়া হাজী চৌধুরী বাড়ি, ৭ নং কাঞ্চনগর ইউপি, থানা: ফটিকছড়ি, জেলা: চট্টগ্রাম ২. আল ইসলাম আলিফ @ তমাল (২৫)পিতা: মো. জাফর, মাতা: তাহমিনা বেগমঠিকানা: ২২৭/৩, পরি মোল্লারবাগ, জুরাইন, পোস্তগোলা, থানা: শ্যামপুর, ঢাকা৩. মো. শামীম (২৮)পিতা: মৃত আব্দুল মান্নান, মাতা: খোরশেদা বেগম ঠিকানা: মনোহরগঞ্জ, কুমিল্লা বর্তমান: ৯১/১/এ, আরকে মিশন রোড, থানা: মতিঝিল, ঢাকা ৪. মো. সাফায়েত হোসেন (২৮) পিতা: মৃত মো. বেলায়েত হোসেন, মাতা: মোছা. লিলি বেগম ঠিকানা: সাহারপাড়, থানা: সোনাইমুড়ি, জেলা: নোয়াখালী বর্তমান: ২৫/ই, নাহারভিলা, গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের পিছনে, থানা: যাত্রাবাড়ী, ঢাকা।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আন্তঃজেলা সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।