বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ ১ জন আটক

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক| ২৯ জুলাই ২০২৬: যশোরের কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে কেশবপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ২৯ জুলাই সকাল ১১টা ২০ মিনিটে কেশবপুর থানায় কর্মরত এসআই মোঃ মোকলেচুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কেশবপুর পৌরসভার গাজীর মোড় থেকে হাসপাতাল রোডের আমিন অপটিক্যাল দোকানে অভিযান চালায়। এ সময় দোকানের ভেতর থেকে মোঃ শাহিন ওরফে শাহিনকে ২০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃতের পরিচয় নাম: মোঃ শাহিন, ৩৪ পিতা: মোঃ আজগর আলী স্থায়ী ঠিকানা: গ্রাম- খামার বোয়ালী, থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা। বর্তমান ঠিকানা: গ্রাম- বুড়িহাটি, জুয়েল রানা ওরফে মৃত সিদ্দিক গাজীর বাড়ি, থানা- কেশবপুর, জেলা- যশোর।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews