শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোর নাগরিক অধিকার আন্দোলনের কমিটি গঠন : বিনয় মল্লিক সভাপতি, মিঠু সাধারণ সম্পাদক

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক  : যশোরের মাটি ও মানুষের প্রাণের সামাজিক সংগঠন “নাগরিক অধিকার আন্দোলন, যশোর” এর ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় শহরের নিউমার্কেট এলাকায় অবস্থিত চৌধুরী কিচেন’স এর ২য় তলায় কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ‘রাইটস্ যশোর’ এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক’কে সভাপতি এবং মাসুদুজ্জামান মিঠু’কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মো: মতিয়ার রহমান (নির্বাহী পরিচালক, সারথী লজিস্টিক), বোরহানুস সুলতান (সাবেক অধ্যক্ষ), এবং হাজী মো: সেলিম (সাবেক ডেপুটি কন্ট্রোলার অব অ্যাকাউন্টস), যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মো: আব্দুল্লাহ ও মাষ্টার আশরাফুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহিদ গোলদার, কোষাধ্যক্ষ তাসলিমা আক্তার লিপা, প্রচার সম্পাদক মশিয়ার রহমান, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব, পরিবেশ সম্পাদক আহসানউল্লাহ ময়না, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক অখিল চক্রবর্তী।
নবগঠিত কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক সকলকে শুভেচ্ছা জানিয়ে নাগরিক অধিকার আন্দোলন, যশোর’কে সর্বস্তরের মানুষের কাছে একটি গ্রহণযোগ্য ও সক্রিয় সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “যশোরের নাগরিক অধিকার সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং সর্বসাধারণের যৌক্তিক দাবি আদায়ে এই সংগঠন সর্বদা সোচ্চার থাকবে।” পরিশেষে উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews