মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৫ সদস্যকে পুরস্কার যশোরে মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের শুভ উদ্বোধন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ৩ লাখ ৪৯ হাজার টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ৪১ বছরে সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে কলম চলুক নিরন্তর ভেড়ামারায় আর্জেন্টিনার হারে যুবকের আত্মহত্যা। ভাঙ্গার র‍্যাবের অভিযান: ৩০ লাখ টাকার ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ ডুমুরিয়ায় কাঁকড়া চাষে হাজারো চাষীর ভাগ্যবদল, রফতানি আয়ে নতুন দিগন্ত কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে দুই শতক জমি না দেয়ায় মিথ্যা ধর্ষণের মামলার অভিযোগ জেল হাজতে দুই যশোরে ‘ড্রিম টাচ’ কোচিং : জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাসোহারা গ্রহণের অভিযোগ

যশোরে মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোরে দ্রুত ও বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ‘মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন’ (আপস-মীমাংসা) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​মঙ্গলবার যশোর জেলা আদালত সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।
​যশোর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন।
​প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, “আদালতগুলোতে মামলার জট কমানো এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের অর্থ ও সময়ের অপচয় রোধে মেডিয়েশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। মামলা দায়েরের আগেই আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ সমাধান সম্ভব হলে বিচার ব্যবস্থার ওপর চাপ অনেকটাই কমে আসবে।”,
​সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন বলেন, সাধারণ মানুষকে দ্রুত আইনি সেবা নিশ্চিত করতে এবং সরকারি আইনি সহায়তার আওতা সম্প্রসারণে জেলা লিগ্যাল এইড কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের ফলে প্রান্তিক জনগোষ্ঠী সহ সকল বিচারপ্রার্থী উপকৃত হবেন।
​উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিচারকগণ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews