মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে বিজিবির অভিযান, ৩ লাখ ৪৯ হাজার টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ৪১ বছরে সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে কলম চলুক নিরন্তর ভেড়ামারায় আর্জেন্টিনার হারে যুবকের আত্মহত্যা। ভাঙ্গার র‍্যাবের অভিযান: ৩০ লাখ টাকার ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ ডুমুরিয়ায় কাঁকড়া চাষে হাজারো চাষীর ভাগ্যবদল, রফতানি আয়ে নতুন দিগন্ত কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে দুই শতক জমি না দেয়ায় মিথ্যা ধর্ষণের মামলার অভিযোগ জেল হাজতে দুই যশোরে ‘ড্রিম টাচ’ কোচিং : জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাসোহারা গ্রহণের অভিযোগ ‎মনিরামপুরে শিবিরের র‍্যালি ও সংকিপ্ত সমাবেশ যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্যসহ ৪ জন আটক, জব্দ ৪৩ লাখ টাকার মালামাল

যশোর সীমান্তে বিজিবির অভিযান, ৩ লাখ ৪৯ হাজার টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সোহেল রানা যশোর, ২০ জুলাই ২০২৬:যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ, নেশাজাতীয় সিরাপসহ বিভিন্ন পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা গেছে, আজ সোমবার যশোর ব্যাটালিয়নের আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় ১৭ বোতল বিদেশী মদ, ভারতীয় ৬৮ বোতল ESCUF SYRUP, ১৫টি শাড়ি, ১ কেজি জিরা, ৬০ কেজি ফুসকা, ১.৫ কেজি কিসমিস, ১৪৪টি আতর, ২৪০টি চকলেট ও ২৩৬টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসি সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, “এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটককৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews