বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্যসহ ৪ জন আটক, জব্দ ৪৩ লাখ টাকার মালামাল

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

সোহেল রানা যশোর; ১৯ জুলাই ২০২৬: যশোর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ২৫ বোতল বিদেশি মদ ও ১ হাজার ২৬২ বোতল নেশাজাতীয় সিরাপসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

জব্দকৃত রৌপ্য, মদ ও সিরাপের সর্বমোট মূল্য ৪৩ লাখ ২৫ হাজার ৭৮০ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ যশোর-নাড়াইল মহাসড়কের নীমতলা এলাকায় ৪৯ বিজিবির একটি বিশেষ আভিযানিক টহলদল অভিযান চালায়। এসময় ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১টি মোবাইল ও নগদ ১৮ হাজার ৩০ টাকাসহ ১ জনকে আটক করা হয়।

আটকৃত ব্যক্তির নাম মোঃ রবিউল ইসলাম, ৪০। পিতা: মোঃ আমজাদ আলী। গ্রাম: আলাইপুর উত্তর, ডাকঘর: হামিদপুর, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা।

অন্যদিকে বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপীনাথপুর গ্রাম ও টেংরালী বাউন্ডারীপাড়া গ্রামে দুটি পৃথক যৌথ অভিযান চালানো হয়। এসময় ভারতীয় ৭৭৪ বোতল ESKUF সিরাপ ও ২৬৯ বোতল WINCREX সিরাপসহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ আবু বকর(৩৬), পিতা: মোঃ হোসেন মুন্সী, গ্রাম: বাউন্ডারী, থানা: শার্শা, জেলা: যশোর।মোঃ মিনাজ(২৩), পিতা: মোঃ সানাউল্লাহ, গ্রাম: গোপীনাথপুর বটতলা, থানা: শার্শা, জেলা: যশোর। মোঃ বশির(১৮) পিতা: মোঃ কামাল হোসেন, গ্রাম: গোপীনাথপুর, থানা: শার্শা, জেলা: যশোর।

এছাড়া মাসিলা ও পাঁচপীরতলা বিওপি এলাকায় আরও দুটি অভিযান চালিয়ে ২৫ বোতল বিদেশি মদ ও ২১৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, মাদকদ্রব্যসহ আটক ৩ আসামীর বিরুদ্ধে শার্শা থানায় এবং রৌপ্যসহ আটক রবিউল ইসলামের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত রৌপ্য যশোর ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সীমান্ত এলাকায় স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচারকারীদের আটকে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে রৌপ্য ও মাদকসহ পাচারকারীদের আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews