বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

শ্যালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ভগ্নিপতির সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামে ক্রয়কৃত জমির দখল নিয়ে শ্যালকের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভগ্নিপতি মো. ইসমাইল হোসেন খান। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শনিবার (১৮ জুলাই ২০২৬) কেশবপুর নিউজ ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসমাইল হোসেন খান জানান, প্রায় আট বছর আগে তিনি তার শাশুড়ির কাছ থেকে মির্জানগর মৌজায় ৮ শতক জমি ক্রয় করেন। চাকরির কারণে দীর্ঘদিন বিভিন্ন স্থানে অবস্থান করায় তার বড় শ্যালক খন্দকার নয়ন কুদ্দুস ওই জমিতে চাষাবাদ করে আসছিলেন। পারিবারিক সম্পর্কের কথা বিবেচনা করে তিনি এতদিন এ বিষয়ে কোনো আপত্তি জানাননি।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি নিজ এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করার পর ক্রয়কৃত জমির দখল বুঝে নিতে গেলে খন্দকার নয়ন কুদ্দুস ক্ষিপ্ত হয়ে গালিগালাজ, হুমকি এবং মারধরের চেষ্টা করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, জমিটি আইনগতভাবে তার মালিকানাধীন হলেও তিনি এখনো দখল বুঝে পাচ্ছেন না। এ কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি কেশবপুর উপজেলা প্রশাসন, কেশবপুর থানা পুলিশ ও যশোর জেলা প্রশাসনের কাছে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews