বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ গলাচিপায় নৌযান (যন্ত্রচালিত) শুমারির গণনাকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৬৮ প্রার্থী শ্যামনগরের বংশীপুর বাজারে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও মালামালসহ লক্ষাধিক টাকার ক্ষতি মণিরামপুরের তাহাব্বির সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি বই ও খাতা বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক এর বিরুদ্ধে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলার সেরা নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৃত্তি পেল ১৫ শিক্ষার্থী মজিদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার ভাঙ্গায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পুলিশ আসতেই স্বামী পলাতক এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

মজিদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোর জেলার কেশবপুর উপজেলার ৩ নং মজিদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সরকারি সফরে পরিদর্শন করেছেন কেশবপুর নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন।

পরিদর্শনে আসলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁকে সাদর অভ্যর্থনা জানান ।

​পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম, সেবার মান এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে পরিষদের সার্বিক শান্তি শৃঙ্খলা, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা এবং সেবামূলক কার্যক্রমে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সাথে গ্রামীণ জনপদের উন্নয়নে পরিষদের চলমান ধারা বজায় রাখার এবং নাগরিক সেবা আরও সহজতর করার তাগিদ দেন।

৩নং মজিদপুর ​ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির পলাশ এবং ইউপি সচিব মহোদয় তাঁদের মূল্যবান সময় দিয়ে পরিষদ পরিদর্শন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসনের এমন গঠনমূলক দিকনির্দেশনা মজিদপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সহায়তা করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews