রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

গলাচিপায় নৌযান (যন্ত্রচালিত) শুমারির গণনাকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৬৮ প্রার্থী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি:বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর বিজ্ঞপ্তির আলোকে সারাদেশে নৌযান (যন্ত্রচালিত) শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য গলাচিপায় গণনাকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের কার্যালয়ের অডিটোরিয়ামে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিজ দায়িত্বে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র প্রস্তুতের তত্ত্বাবধান করেন। সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে সম্পূর্ণ সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষা শুরুর আগে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক ঘোষণা দেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের সুপারিশ, পক্ষপাতিত্ব বা অনিয়ম গ্রহণযোগ্য হবে না। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই গণনাকারী নিয়োগ দেওয়া হবে।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, পরীক্ষায় মোট ১৬৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য মোট ৩৭ জন নারী-পুরুষ গণনাকারীকে নৌযান (যন্ত্রচালিত) শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews